1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের শাহবাগে সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের শাহবাগে সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা রোববার (১৬ ফেব্রুয়ারি) শাহবাগে সমাবেশ করছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের সমাবেশ শুরু হয়, যা এখনো চলছে। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন।

মহাবেশে উপস্থিত হওয়া ফয়সাল আহমেদ বলেন, এখন আমাদের মহাসমাবেশ চলছে। দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরপর সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

লক্ষ্মীপুর থেকে আসা রাশেদ শাহরিয়ার বলেন, গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর আমরা অনেকগুলো আন্দোলন ও সমাবেশ করেছি। কিন্তু সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে আসেনি। আমরা এখানে কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিল করেনি। তাই আমরা আজকে এখানো এই সমাবেশ করছি।

সামিয়া ইয়াসমিন বলেন, নিরাপদে বাসায় ফেরা ও আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচারসহ চার দফা দাবিতে আমরা মহাসমাবেশ করছি। পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে।

মাদারীপুর থেকে আসা কবিতা আক্তার বলেন, আজ আমরা ১১তম দিনের মতো এখানে অবস্থান করছি। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ মহাসমাবেশের ডাক দিয়েছি। এখান থেকে সরকারকে বলতেন চাই, অন্যায়ভাবে আমাদের অধিকার কেড়ে নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews