1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেব্রুয়ারিতে ১২১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

ফেব্রুয়ারিতে ১২১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১২০ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকেলে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দ চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২২ কেজি ১৬৩ গ্রাম স্বর্ণ, ৩ কেজি ৬৩০ গ্রাম রূপা, ১ লাখ ২৯ হাজার ৩৫৬টি কসমেটিক্স সামগ্রী, ১৫ হাজার ২৩২টি ইমিটেশন গহনা, ৯ হাজার ৭৩৮টি শাড়ী, ২ হাজার ৬০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ৩২২টি তৈরী পোষাক, ৩ হাজার ৪০ ঘনফুট কাঠ, ৮ হাজার ১৩৬ কেজি চা পাতা, ৬৫ হাজার ৮০০ কেজি কয়লা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১১৫ কেজি কারেন্ট জাল, ২৪৩ প্যাকেট কীটনাশক, ৬৬৫ কেজি গ্যামাক্সিন পাউডার, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৪টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ১৬টি সিএনজি/ইজিবাইক এবং ৪৭টি মোটরসাইকেল।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১টি এসএমজি, ১টি রিভলভার, ১টি রাইফেল, ৪টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন এবং ৪০ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৮ লাখ ৩১ হাজার ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৪২৯ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৫৮৭ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ১৬৭ বোতল বিদেশী মদ, ৪ হাজার ৩১৬ ক্যান বিয়ার, ২ হাজার ২৭১ কেজি গাঁজা, ১ লাখ ৪৩ হাজার ২২৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৪ হাজার ৮১৩টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ হাজার ১৬৫টি ইস্কাফ সিরাপ, ২ হাজার ৫১৯ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৪৩ হাজার ৭১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১ হাজার ৭১০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৭ হাজার ৫২৯টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়াও গত মাসে অভিযান চালিয়ে ২৬০ একর জমিতে চাষকৃত পপিক্ষেত ধ্বংস করা হয়েছে।

পাশাপাশি সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪১ জন বাংলাদেশি ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews