1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে চাঁদাবাজি, প্রধান আসামি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ ময়লার ভাগাড় থেকে জ্বালানি তৈরির চেষ্টা, সুজনের উদ্যোগে নতুন সম্ভাবনা মদনপুর ইউপি নির্বাচন ঘিরে বিতর্ক, জামাল উদ্দিন চকেটকে মামলায় জড়ানোর চেষ্টা রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর পূর্তি: প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা নিয়ে আলোচনা সভা মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী বোনকে খুঁজতে গিয়ে ১১ বছরের শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি পুলিশের সাঁড়াশি অভিযান বরিশাল প্রেস ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে চাঁদাবাজি, প্রধান আসামি আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের বানারীপাড়ায় এক নারীর সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামিকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-৮-এর যৌথ আভিযানিক দল।

 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯।

 

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর অভিযুক্ত মো. মাহমুদ হাসান (৩৩) তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে বিয়েতে সম্মতি না পেয়ে তিনি ও তার সহযোগীরা ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেন। পাশাপাশি আরও অশ্লীল ছবি প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগী বরিশালের বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‍্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে প্রধান আসামি মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাহমুদ হাসান পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

 

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews