
বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনের, পিপিএম, নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নগরীর কালুশাহ সড়ক, কাজিপাড়া, দক্ষিণ আলেকান্দা, টিয়াখালি, ঠাকুরবাড়ি পুল ও জাগুয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিএমপি মিডিয়া সেল