
নিজস্ব প্রতিবেদক।।
ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই নেতার নাম বিজয় পাল প্রলয় (২১)। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা গেছে, পরিবারের সদস্যরা সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’
এছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিতবাহী আরও কয়েকটি পোস্ট ছিল। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে নানা ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।
ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।