1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফ্যাসিস্টদের মত অর্থনীতিকে ধ্বংস না করার আহবান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ফ্যাসিস্টদের মত অর্থনীতিকে ধ্বংস না করার আহবান

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের প্রতি ফ্যাসিস্টদের মত অর্থনীতিকে ধ্বংস না করার আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, অর্থনীতিকে শক্তিশালীর করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন; প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন। ৯ জানুয়ারি নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেরিত বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান,  প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা বিবৃতিতে আরো বলেন, আজ যেখানে সেখানে, যখন তখন যে কেউ আন্দোলনের নামে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দেশ-সমাজ ও মানুষের শান্তির কথা ভেবে বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের সকল উপদেষ্টা-সচিব-আমলাদের পাশাপাশি সেনা বাহিনীর উচিৎ সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা।  বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি- নির্মমভাবে বাংলাদেশে ভাইয়ের উপর ভাই হামলা করছে, ছাত্র শিক্ষকের উপর হামলা করছে-পদত্যাগে বাধ্য করছে, ডেইলি স্টার-প্রথম আলোসহ অসংখ্য পত্রিকা অফিসে হামলা-ভাংচুর-চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। সাংবাদিকদের উপর চড়াও হচ্ছে হাসিনাআমলের চেয়েও ন্যাক্কারজনকভাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দক্ষ- যোগ্য এবং সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসুন নতুন দেশকে নতুন করে সাজানোর জন্য নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে অর্থনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিকভাবে বাংলাদেশকে আলোকিত করার জন্য নিবেদিত হই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews