1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মিয়ানমার ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

স্থল নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের দুই সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews