1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।।

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. কামরুল (৩২) বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে।

 

এ ঘটনায় আহত হন একই এলাকার জমির মালিক গোলজার (৩৫) ও দিনমজুর নূরনবী (৩০)। তাদের বাবার নাম যথাক্রমে হায়দার আলী ও ইনসান আলী।

স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানের জমি প্রস্তুতের কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা গোলজার ও নূরনবী আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews