1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বড়পর্দায় আসছে ‘হারুনের ভাতের হোটেল’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের, আক্রান্ত ১৬১৫

বড়পর্দায় আসছে ‘হারুনের ভাতের হোটেল’

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। তার এ কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখান থেকেই ব্যাঙ্গাত্মকভাবে ‘হারুনের ভাতের হোটেল’ নামটি এসেছে।

অভিনয়শিল্পী জাদু আজাদ ‘হারুনের ভাতের হোটেল’ নামে সিনেমাটি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন। এ সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। সিনেমাটায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসব। এ সিনেমায় কারা অভিনয় করবেন, সে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো ঠিক করিনি কারা এ সিনেমায় অভিনয় করবেন। তবে বেশ কিছু চমক থাকবে সিনেমাটিতে। চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী নির্বাচন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার নামে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখেন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। সেই সময়ে ছয় সমন্বয়ক নিয়ে খাওয়া-দাওয়া করানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হারুনকে নিয়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হয়। সেসব ঘটনা বড়পর্দায় নিয়ে আসতে চাচ্ছেন অনেক নির্মাতা। ইতোমধ্যে অনেক সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। নিবন্ধিত সিনেমার তালিকায় আছে ‘হারুনের ভাতের হোটেল’ নামের একটি সিনেমা। অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলতে শুরু করেছেন।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে একটি সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews