1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর উৎপাদনে ফিরল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর উৎপাদনে ফিরল

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি উৎপাদনে ফিরে আসে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় মেরামত শেষে সেটি পুনরায় চালু করা হয়েছে। এদিকে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে ওভারহোলিং কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি চালু হতে পারে। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্বাভাবিক হবে।
উল্লেখ্য, তিন ইউনিটের এ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। সর্বশেষ ১ নম্বর ইউনিটটিও কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল হয়ে পড়লে সাময়িকভাবে পুরো কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews