1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরে সৌদি নাগরিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরে সৌদি নাগরিক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর এসেছেন সৌদি আরবের রিয়াদ শহরের নাগরিক আল ইব্রাহিম। তিনি বাংলাদেশে এসে এখানকার আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। বাঙালি বন্ধু আব্দুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি এ দেশে এসেছেন বলে জানিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন।

জানা যায়, ফরিদগঞ্জের জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তান আব্দুল্লাহ ফারুক গত ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান।

সেখানে তার ভগ্নিপতি এমরান হোসেন পাটওয়ারীর সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে তার। সম্প্রতি আব্দুল্লাহ ফারুক দেশে আসলে একই উপজেলার বালিথুবা গ্রামের মেয়ে সামিয়া সুলতানার সঙ্গে শুক্রবার (১৩ ডিসেম্বর) তার বিয়ের তারিখ ধার্য হয়। বিয়েতে তিনি সৌদি আরবের নাগরিক বন্ধু আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান।

সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম বলেন, আমার বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার থেকে জেনেছি। সেই থেকে তার বিয়েতে আসার আগ্রহ প্রকাশ করেছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি বলেন, আমাকে যখন ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর পরিবার বরণ করেছে, তাদের এমন আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।

আব্দুল্লাহ ফারুক বলেন, আমরা প্রবাসীরা জীবনের কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হই। কিন্তু প্রবাসে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই, তাহলে অনেক কিছুই করা সম্ভব।

যিনি আমার বিয়েতে যোগ দিতে আসছেন, তার সঙ্গে পরিচয়ের পর বর্তমানে একইসঙ্গে আমরা ব্যবসা করছি। তিনি আমার আপন ভগ্নিপতির মালিক হলেও আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews