1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন‌্যার্তদের পাশে দাঁড়ালো শাওমি বাংলাদেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বন‌্যার্তদের পাশে দাঁড়ালো শাওমি বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২,০০০ পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দিয়েছে কোম্পানিটি।

আজ ২৫ আগস্ট রবিবার, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভাপতির কাছে সংস্থাটির কার্যালয়ে শাওমি বাংলাদেশের প্রতিনিধিরা প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন। শাওমি বাংলাদেশের বিশ্বাস, দেশের এই সংকটময় মুহূর্তে সকলে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যা আটটি জেলার হাজার হাজার পরিবারকে প্রভাবিত করেছে, যার মধ্যে ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ এবং চট্টগ্রাম অন্তর্ভুক্ত। শুধু ফেনীতেই ৩৫০,০০০ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের ব্যাপক সহায়তার প্রয়োজন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই কঠিন সময়ে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের একসঙ্গে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় দ্রুত আমাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। শাওমি বাংলাদেশের মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে এই সংকটময় মুহূর্তে, এবং যতদিন প্রয়োজন আমরা এই সহায়তা অব্যাহত রাখবো।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews