1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরগুনায় ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলী উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিমা আক্তার (৪১) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার সময় বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তুলার মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিমা আক্তার যশোর জেলার বাসিন্দা। তার স্বামী গার্মেন্টসে চাকরি করার সুবাদে তারা ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতেন। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আকলিমা (৪৭) এবং সানজিদা (২৩)। এছাড়া বাসের হেলপার রাজু (২৪) এবং চালক। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নারীর স্বামী ও যাত্রী মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনার সময় তারা ঘুমিয়েছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী নিহত এবং আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ছয় বছরের মেয়ে মালিহা গুরুতর আহত হয়েছে। স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসার জন্য শিশুদের নিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. হানিফ জানান, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews