1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটে বাস বন্ধ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটে বাস বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৫ জেলা থেকে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল ৬টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর থেকে ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে না। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট চারদিন বরিশালে দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ হলো।

ঢাকা রুটে বাস বন্ধের পূর্ব ঘোষণা না থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ঢাকামুখী যাত্রীদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু জানান, বৃহত্তর ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্র ও শনিবার ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসগুলো ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়পথে বাস চলাচল করতে দেবেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীর যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল-ঢাকা রুটের ইলিশ পরিবহনের চালক মো. ফিরোজ জানান, রাজধানীর সঙ্গে বাস চলাচল শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

উল্লেখ্য, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবহন শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৫ নভেম্বর) বরিশালের বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দুইদিন একইভাবে বরিশালে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবহন বন্ধ রাখা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews