1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন প্রজাতির গাছের চারা রোপণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালের নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন প্রজাতির গাছের চারা রোপণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি।। প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চরকাউয়া (১১৫) নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন খান, নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ১৫ জুলাই ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews