1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের বাবুগঞ্জে বিয়ে বাড়ীতে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: নদী, ইতিহাস ও সভ্যতার হাজার বছরের সাক্ষী প্রতিশ্রুতির চেয়ে বেশি করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার  গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। ইলিশের রাজ্যেও ভরা মৌসুমে ইলিশের আকাল, প্রশ্নের মুখে মৎস্য বিভাগের নজরদারি বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউনিয়ায় তৎপর ওসি সনজিত বরিশালে গুরুদেবের ১০৩তম আবির্ভাব তিথি ও রাধাষ্টমী উদযাপন বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

বরিশালের বাবুগঞ্জে বিয়ে বাড়ীতে ডাকাতি

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৮ 0 বার সংবাদি দেখেছে
খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি // বরিশালের বাবুগঞ্জের একটি বিয়ে বাড়ীতে ডাকাতি হয়েছে। শনিবার ((০৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৃথক দুই ডাকাতির ঘটনা ঘটে। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. রোকন মৃধা বলেন, ধারনা করা হচ্ছে শিকারপুর বন্দরে ডাকাতির পর ড্কাাত দল স্প্রীড নিয়ে পূর্ব ভুতেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়ীতে হানা দেয়। রোববার (৪ ডিসেম্বর) মজিবর খানের ছেলে মালয়শিয়া প্রবাসী রাসেল খানের বৌ-ভাতের অনুষ্ঠান।

ইউপি সদস্য জানান, ডাকাত দল আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে বিয়ে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ৫ লাখের মতো টাকাসহ  তার বিদেশ থেকে নিয়ে আসা এবং নবুবধুর পিত্রালয় থেকে দেয়া সকল গহনা সহ তার বাড়িতে আসা সকল অতিথিদের ১০/১২ স্বর্নালংকার ও মুল্যবান সাতটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।

রোকন মৃধা বলেন, কৌশলে মজিবর খান বেরিয়ে প্রতিবেশি ও পাশের লোকজনকে খবর দেন। পরে মসজিদের মাইক দিয়ে ডাকাত প্রতিরোধের আহবান করা হয়। তখন ডাকাতরা তিনটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে বলে ইউপি সদস্য জানিয়েছেন।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সাংবাদিকে বলেন, খবর পেয়ে তিনি বাবুগঞ্জে গিয়েছেন। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews