1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কৃষক লীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে ২ বছর আগে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভায় অতর্কিতভাবে হামলার অভিযোগে করা মামলায় মুজিবুর রহমান মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মুজিবুর রহমান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৭ টায় বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। মুজিবুর রহমান মোল্লা উপজেলার ফলাঘর গ্রামের আজাহার মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। ওইদিন বিকেল ৫ টার সময় বিএনপির ২৫০-৩০০ জন নেতা-কর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হয়।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের ১৫০-২০০ জন নেতাকর্মীরা ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে বিএনপি নেতা কর্মীর উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা বেপরোয়াভাবে রাস্তায় চলাচলরত ইজিবাইক, অটো রিকশা ও মোটরসাইকেল ভাংচুর এবং কয়েকটি দোকান ভাঙচুরসহ এলাকায় ত্রাস সৃষ্টি করে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম চালায়।

এসময় তারা বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও জখম করে এবং নগদ টাকা ও মোবাইলসহ ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান সিকদার বাদি হয়ে গত (৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাকর্মী নামধারী ৯০ জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে হাসান সিকদার নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।

ওই মামলায় এজাহারভুক্ত ৩৭ নাম্বার আসামি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবর মোল্লাকে মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews