1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে গণ অধিকার পরিষদ কার্যালয় ভাঙচুরের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে গণ অধিকার পরিষদ কার্যালয় ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গণ-অধিকার পরিষদের বরিশালের গৌরনদী উপজেলা শাখা কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নুরুল আমিন বলেন, গত তিন মাস আগে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর কাছ থেকে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় স্থাপন করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ নগদ এক লাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল।

তিনি বলেন, রোববার সকালে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল ব্যাপারী ও তার স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ তাদের ৭-৮ জন সহযোগীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে তাতে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষে তালা দেওয়া হয়েছে। এ ঘটনায় গণ অধিকার পরিষদের নুরুল আমিন নামে একজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওসির বক্তব্য প্রত্যাখ্যান করে নুরুল আমিন বলেন, কার্যালয়ে সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতেন। কিন্তু তা না করে কার্যালয় ভাঙচুর করে মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews