1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি // যে কোনো সরকারি নিয়োগ পরীক্ষার নাম শুনলেই সাধারণ চাকরিপ্রার্থীদের মনে ভেসে ওঠে অর্থ লেনদেন ও প্রভাবশালী সুপারিশের চিত্র। তবে সব বিতর্ক ও গুঞ্জন পেছনে ফেলে সম্পূর্ণ মেধা, যোগ্যতা এবং মাত্র ৬০ টাকার আবেদন ফি-তে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ২০তম গ্রেডে চাকরি পেয়েছেন ৫৭ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে নবনিয়োগপ্রাপ্তদের নিয়ে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। অনুষ্ঠানে শূন্যপদে সদ্য নিয়োগ পাওয়া প্রার্থীরা ঘুষ ও তদবির ছাড়া কাজ পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিয়োগপ্রাপ্তদের তালিকায় থাকা জুলহাস হোসেন, হাসি আক্তার ও মোহাম্মদ বুলবুল ইসলাম জানান, এর আগে তারা বিভিন্ন দপ্তরে পাঁচ থেকে সাতবার ভাইভা পরীক্ষা দিলেও উপযুক্ত মেধা থাকা সত্ত্বেও চাকরি মেলেনি। তবে এবার কোনো প্রকার আর্থিক লেনদেন বা প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতা ছাড়া চাকরি মেলায় তারা উচ্ছ্বসিত। কর্মজীবনে সততার সঙ্গে সাধারণ মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউসে ২০তম গ্রেডের খালি পদ পূরণে ২০২৫ সালের ২৩ অক্টোবর ৮২টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন শেষে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে ৫৭টি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিভাগীয় মূল্যায়ন কমিটি। অতীতে এ কার্যালয়ের বিভিন্ন নিয়োগ নিয়ে অনিয়ম ও অনিষ্পন্ন জটিলতার ইতিহাস থাকলেও এবার শতভাগ অনিয়মমুক্ত প্রক্রিয়া মেনে ফল প্রকাশ করা হয়।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ মামুন তালুকদার বলেন, কোনো প্রকার তদবির ও অর্থ লেনদেন ছাড়াই যে সরকারি চাকরি সম্ভব, সদ্য যোগদানকারী কর্মচারীরাই তার সবচেয়ে বড় প্রমাণ। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, কোনো অনৈতিক প্রস্তাব বা চাপের কাছে তিনি নতিস্বীকার করেননি। তিনি বলেন, বরিশাল বিভাগে যোগদানের পর বিভিন্ন জেলায় শতাধিক নিয়োগপ্রক্রিয়া শতভাগ সততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। কেউ যদি টাকার বিনিময়ে নিয়োগের বিন্দুমাত্র প্রমাণ দিতে পারে, তবে আমি চাকরি ছেড়ে দেব।

তিনি আরও যোগ করেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মেধা ও ইনসাফ প্রতিষ্ঠা করা, আর এই স্বচ্ছ নিয়োগ তারই একটি বাস্তব প্রতিফলন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews