1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে দুই থানার জন্য দুটি ট্রলার প্রদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে দুই থানার জন্য দুটি ট্রলার প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশের জন্য দুইটি ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে দুই থানায় ওই ট্রলার দুইটি দেয়া হয়। ট্রলার দুইটি হস্তান্তর উপলক্ষ্যে বরিশাল নগরীর ডিসিঘাট এলাকায় এক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই থানার ওসির কাছে ট্রলার হস্তান্তর করে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ-পুলিশ সুপার নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেদওয়ান আহমেদ, শারমিন সুলতানা রাখি, আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার ইকরামুল আহাদ প্রমুখ।
হিজলা থানার পক্ষে ওসি আবুল কালাম আজাদ ও মেহেন্দিগঞ্জ থানার পক্ষে মো. মাহবুবুর রহমান ট্রলার দুইটি গ্রহণ করেন। এ সময় ডিআইজি বলেন, নদী মাতৃক এলাকা হিজলা ও মেহেন্দিগঞ্জ। এই দুই থানা পুলিশ ট্রলার দুটি দিয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews