1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নানা আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে নানা আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪২৪ 0 বার সংবাদি দেখেছে

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সার্কিট হাউজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) মো. ওয়াহেদুর রহমান।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল গফফারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটির সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা।

আলোচনা সভায় বক্তারা, দুর্নীতি বিরোধী কার্যক্রম সহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews