1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিউনেস ল্যাবরেটরি স্কুলে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভর্তি কার্যক্রম উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে বৃহস্পতিবার বাৎসরিক ওরস মাহফিল অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

বরিশালে নিউনেস ল্যাবরেটরি স্কুলে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভর্তি কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর হাউজিং এলাকায় অবস্থিত নিউনেস ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠানের ৭ম স্কুল দিবস ও ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের উদ্বোধন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ৩ টায় বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মহিবুল্লাহ শাহীন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাওলানা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক মো: আতিকুল্লাহ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা প্রদানে নিউনেস ল্যাবরেটরি স্কুল শুরু থেকেই বিশেষ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
এ সময় অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে ‘ভোকাবুলারি মেমোরাইজেশন চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।
শেষে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews