1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

  • প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিখোঁজের তিনদিন পর বরিশাল কীর্তনখোলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম তানভীর বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। সোমবার সকালে তার মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশের সংবাদ দিলে কোতয়ালী পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।তানভীর ঢাকার ডেমরা থাকতেন।

চরমোনাইর মাহফিলে যোগ দিতে বরিশালে এসেছিলেন তিনি। মাহফিলে এসে এমভি আচল লঞ্চের ২০২ নং কেবিনে থাকতেন তানভীর। শুক্রবার ১১ টার দিকে তিনি নদীতে গোসল করতে গিয়ে পরে আর ফিরে আসেননি। এ ঘটনায় শনিবার বরিশাল মেট্রোপলিন কোতয়ালি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews