নিজস্ব প্রতিবেদক // নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী চলমান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অংশ হিসেবে বরিশালেও অভিযান চালিয়ে নানা অনিয়মের কারনে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি কলোনীর এলাকার দুইটি চিরার খাজার তৈরি কারখানা ও একটি এলপি গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রির দোকান ও নগরীর পোর্ট রোর্ড এলাকায় একটি দোকানসহ ৬ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের কারনে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দুপুরে অভিযানে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অভিযানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, বাজার স্থিতিশীল রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং এলপি গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করাই এই সমন্বিত অভিযানের প্রধান লক্ষ্য। বাজারের শৃঙ্খলা রক্ষা, সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।