1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নৌযান শুমারিবিষয়ক অবহিতকরণ সেমিনার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে নৌযান শুমারিবিষয়ক অবহিতকরণ সেমিনার

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭১ 0 বার সংবাদি দেখেছে
‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি’ এ স্লোগানে ২০-২৯ আগস্ট ২০২৬ ‘নৌযান শুমারি’ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসন ও বিবিএস বরিশালের আয়োজনে আজ বুধবার সকাল ৯টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ‘অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি বলেন, একটি সভ্য দেশে শুমারি খুব প্রয়োজন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সম্পদ বণ্টনের সঠিক চিত্র তুলে ধরতে পরিসংখ্যান অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের তথ্য ব্যবহার করে। নির্ভুল তথ্য পেতে শুমারি পরিচালনার ক্ষেত্রে ভালো মানের প্রশ্নমালা তৈরি করা প্রয়োজন এবং ১৪ বছরের চেয়ে কম বয়সী কারো থেকে তথ্য সংগ্রহ করা অনুচিত বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে নৌযান শুমারি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, বরিশাল বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

স্বাগত বক্তব্য দেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নৌযান মালিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযান, ডাম্ববার্জ ও অন্য কোনো ইঞ্জিন চালিত নৌযান দ্বারা চালিত নৌযান শুমারির আওতাভুক্ত হবে। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্ববধানে এবং তাদের মালিকানাধীন পরিচালিত নৌযান এ শুমারির আওতার বাইরে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews