1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পুলিশের ওপর বৈঠা নিয়ে জেলেদের হামলা আহত ২০, আটক ৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাউফলে চাঁদা দাবি করে দোকানে তালা ও প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ববিতে নতুন শিক্ষার্থীদের রাতভর ‘র‍্যাগিং’, অসুস্থ হয়ে হাসপাতালে একজন সড়কে মৃত্যুফাঁদ: তিন জেলায় ঝরল ৫ প্রাণ নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

বরিশালে পুলিশের ওপর বৈঠা নিয়ে জেলেদের হামলা আহত ২০, আটক ৯

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // মা ইলিশ সংরক্ষণে অভিযানে গিয়ে বরিশালের হিজলায় হামলার শিকার হয়েছেন মৎস কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ২০ জন। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা এম এম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশসহ মোট ২০ জনের একটি অভিযানিক দল ট্রলার ও স্পিড বোট নিয়ে নিয়মিতো অভিযানের অংশ হিসেবে ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যায়।

সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি যাওয়া মাত্র অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।

এসময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিত শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। তবে তার আগেই আকস্মিক হামলায় আমরা ২০ জন সবাই কম-বেশি আহত হই।

আর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয় থানা পুলিশের কনেস্টবল মাহফুজ। তিনি আরো বলেন, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্পিড বোটের সহায়তায় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়। এ হামলার ঘটনায় নিয়মিতো মামলা দায়ের করা হবে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা বলেন, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের অভিযানিক দলকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। এতে কনেস্টবল মাহফুজ গুরুত্বর আহত হয়েছেন, যাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এছাড়া হামলায় অভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। এই ঘটনায় ৯ জন আটক রয়েছেন, বাকিদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews