1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাউফলে চাঁদা দাবি করে দোকানে তালা ও প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ প্রধানমন্ত্রীর রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ববিতে নতুন শিক্ষার্থীদের রাতভর ‘র‍্যাগিং’, অসুস্থ হয়ে হাসপাতালে একজন সড়কে মৃত্যুফাঁদ: তিন জেলায় ঝরল ৫ প্রাণ নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

বরিশালে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৭৪ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি // বরিশালে থানা এবং ডিবি পুলিশের পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নারী। এসময় তাদের কাছ থেকে ৬৫৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১২ অক্টোবর) রাত থেকে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটকরা হলো, নগরীর ২৭ নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে শুভ হাওলাদার(২৩), রায়পাশা কড়াপুরের মো. শাহজাহান সরদারের ছেলে মো. রিয়াজ সরদার(৩৫), ধুমচর এলাকার মোহাম্মদ হোসেন হাওলাদারের ছেলে জাকারিয়া ওরফে পারভেজ হাওলাদার (৩২), নগরীর পূর্ব বগুড়া রোড নাবিলা ম্যানশনের ভাড়াটিয়া লাইজু আক্তার লিজা (৩৩) এবং সুনামগঞ্জ জেলার জয়কলস, নয়াগাঁও মৃত. মজি রহমান প্রকাশ আ. হকের ছেলে মো. নজরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টায় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীর পূর্ব বগুড়া রোড নাবিলা ম্যানশনের তিন তলার পূর্ব পাশের ফ্লাটে অভিযান চালিয়ে লাইজু আক্তার লিজাকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে বুধবার রাত সোয়া ৯ সোয়া ৯ টার দিকে ২৭নং ওয়ার্ডস্থ করমজা বারৈজ্জের হাট টু বসুরহাট রোড এর পার্শ্বে বাবুল হাওলাদারের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে শুভ হাওলাদার, মো. রিয়াজ সরদার, জাকারিয়া ওরফে পারভেজ হাওলাদারকে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম।

এছাড়া একইদিন রাত সাড়ে ৩ টায় নগর গোয়েন্দা (ডিবি) নগরীর দুই তলা লঞ্চঘাট টার্মিনালের পল্টুনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয় । এসময় তাঁর কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়। মাদক উদ্ধারের পৃথক ঘটনায় ডিবি ও থানা ও পুলিশ বাদী হয়ে কোতয়ালী এবং এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে জানান পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews