সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। একই সঙ্গে মহাসড়ক থেকে অবরোধও তুলে নেন বাস শ্রমিকরা।
এর আগে, এদিন দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সকালে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় অভ্যন্তরীণ রুটের কয়েকটি বাস আটকে দেন থ্রিহুইলার শ্রমিকরা।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচলও বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘দুপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার ভিত্তিতে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।’