1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর বেলস পার্কের নামকরণ পরিবর্তন করে শেখ হাসিনা পতন আন্দোলনের বীর নগরীর সাধারণ ছাত্র শহীদ আব্দুল্লাহ আল-আবির উদ্যান ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাধ রোডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

স্বাধীনতা ফোরামের বরিশাল জেলার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে বক্ততা করেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আমিন ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুল সাকিব, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুসহ অন্যান্যরা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তনের দাবি জানান। অন্যথায় এ দাবি বাস্তবায়নে বরিশাল বাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

১৯ জুলাই আন্দোলন চলাকালীন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল আবির। সে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টাফ ছিলেন। বিএনপি’র আমলে এ উদ্যানটির নামকরন করা হয় বেলস পার্ক নামে এবং আওয়ামী লীগ আমলে নামকরন করা হয় বঙ্গবন্ধু উদ্যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews