1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সকাল সাড়ে ১০টায় বরিশাল পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৩১ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ ও আগত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, “আপনারা আজ আমাদের মাঝে এসে আমাদেরকে গর্বিত করায় আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর”। মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ছিল বীরত্বপূর্ণ। রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বুলেট ছুঁড়ে বাঙালি পুলিশ সদস্যরাই সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি বলেন, “আপনারা হৃদয়ে দেশের পতাকা এবং মানচিত্র ধারণ করেছেন বলেই আজ আমরা মাথা উঁচু করে, বুক ফুলিয়ে স্বাধীন দেশে চলতে পারছি। আপনাদের জন্যই আজ আমি স্বাধীন দেশের পুলিশ কমিশনার। আপনাদের কার্যক্রম এখনও শেষ হয়ে যায়নি। স্বাধীনতা নামক যে বৃক্ষ আপনারা রোপণ করেছেন তা সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সার্বিকভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা হয়তো আপনাদের ত্যাগের প্রতিদান দিতে পারব না, তবে আপনাদের দেখানো পথ অনুসরণ করতে পারবো। আমাদেরকে তরুণ প্রজন্মের কাছে আপনাদের অবদান, দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) সঞ্জয় কুমার কুন্ডু, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসেরসহ বিএমপির সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews