1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাংবাদিককে হাতুরি পেটার ঘটনায় ‍পুলিশ সদস্য ক্লোজড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে সাংবাদিককে হাতুরি পেটার ঘটনায় ‍পুলিশ সদস্য ক্লোজড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালে অফিসে ঢুকে সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় নগরীর আমানতগঞ্জ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজড করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজড করা হলেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সাংবাদিক ফিরোজ মোস্তফার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফক এ ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গুরুত্বর আহতাবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি বেসরকারি এশিয়ান টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আটটার দিকে নগরীর গোড়াচাঁদ দাস রোডের এশিয়ান টিভির অফিসে প্রবেশ করে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আনজুম অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে (ফিরোজ) আহত করে। পরবর্তীতে বাহির থেকে অফিসের রুম আটকিয়ে চলে যায় হামলাকারী ওই পুলিশ কনস্টেবল। এরপর জীবন বাঁচাতে সাংবাদিক ফিরোজ মোস্তফা ৯৯৯ এ ফোন করার পর কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ফিরোজের সাথে কনস্টেবল নাবিদ আনজুমের আগে থেকেই পরিচয় ছিল এবং তার অফিসে যাতায়াত ছিলো। সেই সূত্র ধরে তার (ফিরোজ) অফিসে অবৈধ কাজ করার সুযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে পুলিশ কনস্টেবল নাবিদ আনজুম এ হামলা চালিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews