1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের

বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার, বরিশাল:

বরিশালে সিজারিয়ান অপারেশনের সময় নাজিয়া মাইশা (নাজিয়া’স ক্লজেটের স্বত্বাধিকারী) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, অপারেশনের সময় চিকিৎসক ডা. তহুরার তাড়াহুড়োর কারণে ভুলবশত প্রসূতির নাড়ি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে অপারেশন থিয়েটারেই নাজিয়া মাইশার মৃত্যু হয় বলে দাবি করেন তারা।
পরিবারের দাবি, ঘটনার পর প্রথমে তাদের জানানো হয় নাজিয়া মাইশা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে বিষয়টি জানতে চাইলে চিকিৎসকের ভুলে নাড়ি কেটে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তাদের জানানো হয়।
নাজিয়া মাইশা বরিশাল নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে। তিনি ‘Nazia’s Closet’-এর স্বত্বাধিকারী ছিলেন।
এ ঘটনায় নাজিয়া মাইশার স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ডা. তহুরার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে নাজিয়া মাইশার মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত নথি পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews