1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুরে গৌরনদী উপজেলার শরিকল এলাকায় এ ঘটনা ঘটে।

 
এতে অন্তত তিনজন আহত হয়েছে বলে দাবি করা হয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে। আহতরা হলেন শাহ আলম ফকির, আনিস ফকির ও কামাল। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অভিযোগ করেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে তারা শরিকল বাজারে প্রচারণায় গেলে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থকরা হামলা চালায়। এসময় তাদের লিফলেট ছিনিয়ে নেয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।’
 
তিনি আরো বলেন, ‘এ নিয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে রির্টার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।’
 
তবে এ বিষয়ে জহির উদ্দিন স্বপনের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
 
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘দুই পক্ষে মধ্যে হাতাহাতির খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews