1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, নারী-পুরুষে চ্যাম্পিয়ন কোতোয়ালি ও কাউনিয়া

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রুপাতলী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬।
শনিবার দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
নারী বিভাগের ফাইনালে কোতোয়ালি থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাউনিয়া থানা, আর পুরুষ বিভাগের ফাইনালে কাউনিয়া থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোতোয়ালি থানা।
নারী বিভাগে কাউনিয়া থানার ঝর্ণা এবং পুরুষ বিভাগে কোতোয়ালি থানার ইমাম শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল ঘিরে রুপাতলী পুলিশ লাইন্স মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিরা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews