1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল আদালতের ফটকে বিস্ফোরণের ঘটনায় মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল আদালতের ফটকে বিস্ফোরণের ঘটনায় মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে পিএসআই মো. কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম।

ওসি জানান, গতকাল বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে বিস্ফোরণের ঘটনায় রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত হরে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, বিস্ফোরকটি কি ধরনের ছিল তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে বুধবার সকাল পৌনে ১১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্যরা তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews