1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দুর্নীতিমুক্ত বিআরটিসি ডিপো গঠনে কাজ করছেন ম্যানেজার জুলফিকার, অপ-প্রচারে ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীরাদের! উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কোচের বিরুদ্ধে রোনালদোর বিস্ফোরক দাবি ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ব্যয় ৩৩০ কোটি ডলার ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু! ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ ধ্বংসের অভিযোগ

বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশনা অনুযায়ী গঠিত বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ মনোনীত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে সভাপতি করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি বরিশাল বিভাগের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, সমন্বয় ও কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানাতে অ্যাডহক কমিটির সদস্য সচিব আনোয়ারুল হক তারিন এবং সদস্য মঈনুদ্দিন নাসির রুবেল ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন সভাপতির নেতৃত্বে বরিশালের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।

ক্রীড়া সংগঠকরা জানান, নবগঠিত কমিটি খেলাধুলার সার্বিক উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণ, নতুন প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগের সাফল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বরিশালের ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, নবগঠিত এই অ্যাডহক কমিটির নেতৃত্বে বিভাগীয় ক্রীড়া সংস্থা নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে এবং বরিশালের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews