1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, হুমকির মুখে পরিবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল বিসিকে অবৈধ পলিথিন উৎপাদন, হুমকির মুখে পরিবেশ

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল বিসিক শিল্পনগরীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগ উঠেছে বরিশাল পিপি প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করছে। যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন থেকে গোপনে পলিথিন উৎপাদন করে আসছেন। এসব কারখানা থেকে নির্গত বর্জ্য ও ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য আশপাশের খাল-নদী ও ড্রেনেজ ব্যবস্থায় জমে জলাবদ্ধতার কারণ হচ্ছে।

 

পরিবেশবাদীরা বলছেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমানোর জন্য সরকারের কঠোর অবস্থান থাকলেও অবৈধ উৎপাদন বন্ধে আরও কার্যকর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ ব্যাপারে বরিশাল পিপি প্যাকেজিং নামের প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কেউ কথা বলতে রাজি হননি। তবে বরিশাল জেলা কার্যালয় সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews