
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (৩ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে নরসুন্দর পেশাজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা ও পেশাজীবীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় হয়।