1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সূত্রমতে, বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এ সময় কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারসহ গৌরনদী ও আগৈলঝাড়া এবং জেলার বিভিন্ন উপজেলার আমীরগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews