1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
`বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ সার্বজনীন পেনশন’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

`বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ সার্বজনীন পেনশন’

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেছেন,সরকার সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। যা এই সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সুধীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, সুন্দরবন সংলগ্ন শরণখোলা পর্যটনের জন্য একটি অপার সম্ভাবনাময় উপজেলা। এই পর্যটন খাতকে বিকশিত করতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জাইকা কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির, থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন মিলন, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, প্রধান শিক্ষক নান্না মিয়া, ধানসাগরের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা তপু বিশ্বাস ও রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান তালুকদার বাবুল। এর আগে জেলা প্রশাসক শরণখোলা থানা, ধানসাগর ইউনয়ন পরিষদ, উপজেলা ভ‚মি অফিস, রায়েন্দা ইউনিয়ন ভূমি অফিস, যাদব মাস্টার বাড়ি কমিউনিটি ক্লিনিক ও নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews