1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // আগামী এক বছরের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার ঢাকায় সৌদির ৯৩তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান রাষ্ট্রদূত। তিনি জানান, আগামী বছর ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের জন্য দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণ গ্রহণ করে চলতি বছরেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে সফর সংক্রান্ত স্বীকৃতিপত্র ঢাকাকে দিয়েছে রিয়াদ। তবে বাংলাশের জাতীয় নির্বাচনসহ যুবরাজের সুবিধাজনক সময় বিবেচনায় সফরটি আগামী বছরে হওয়ার কথা জানান রাষ্ট্রদূত দুহাইলান।

এর আগে ১৯৮৫ সালে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ঢাকা সফর করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews