1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাংলাবাজারে অবহেলিত শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির, কাজিরহাট (মেহেন্দিগঞ্জ) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ২ নম্বর লতা ইউনিয়নের বাংলাবাজারে দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা শেরেবাংলা স্পোর্টিং ক্লাব সংস্কারের উদ্যোগ নিয়েছেন সমাজসেবক মো. কামাল হাওলাদার।

১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবটি সরকারি নিবন্ধনভুক্ত (নিবন্ধন নং-৭৬৮)। একসময় নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম পরিচালিত হলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ক্লাবটি জরাজীর্ণ হয়ে পড়েছে এবং সরকারি ক্রীড়া সামগ্রী ও অনুদানও বন্ধ হয়ে যায়।

ক্লাবটি পুনরায় সচল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগরিবের পর ক্লাব প্রাঙ্গণে স্থানীয়দের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাসির উদ্দিন নসু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামাল হাওলাদার। তিনি বলেন, শেরেবাংলা স্পোর্টিং ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। সামাজিক ও ক্রীড়ার উন্নয়নের কথা বিবেচনা করে তিনি নিজ অর্থায়নে ক্লাবটি সংস্কার করবেন। পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্রসহ ক্লাবের কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ইউপি সদস্য আবুল কালাম খান, শহীদ শিকদার, দিদার হাওলাদার, ফরিদ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews