1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, পালিয়ে গেলেন খতিব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, পালিয়ে গেলেন খতিব

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় বায়তুল মোকাররম মসজিদের দুই থেকে তিনটি গ্লাস ভেঙে যায়।

 দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ ঘটনার পর সাবেক খতিব মাওলানা রুহুল আমিন মসজিদ এলাকা থেকে পালিয়ে যান।

বর্তমানে বায়তুল মোকাররম মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পর পলাতক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews