1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে ডাকাতি ও অপহরণ; ৫ ডাকাত গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাউফলে ডাকাতি ও অপহরণ; ৫ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

সফিউর রহমান মিঠু, বাউফল প্রতিনিধি // পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুর দুইটায় বাউফল থানার কনফারেন্স রুমে  সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।  পুলিশ সুপার জানান, সোমবার ভোরে বাউফল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণের জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,  ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ(২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মো.  মাহফুজ, বাকিরা হলেন বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা(২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা(২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী(২২)। এসময় অপহরন এবং ডাকাতির কাজে ব্যাবহৃত,  দেশিও অস্ত্র-সস্ত্র সহ লুন্ঠিত ১৩৫৬৮০ টাকা জব্দ করার তথ্যও জানানো হয়েছে।  পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। এই অপহরনের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।’ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, মামলার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, গত শুক্রবার বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ রাত সোয়া ১০ টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। অপহরণের প্রায় ৫২ ঘন্টা পর সোমবার রাত ১ টার দিকে তাকে নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের একটি স্থান থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews