1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এসময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (০৮ফেব্রুয়ারি) উপজেলার কালাইয়া ইউনিয়নে ঘটেছে ওই ঘটনা। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভুক্তভোগীর শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ও তার মা’কে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতে বাউফল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে হাসান হাওলাদার (৩০) নামের অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ৷ ভুক্তভোগী পরিবার জানায়, ভুক্তভোগীর বাবা পেশায় একজন দিনমজুর।

ভুক্তভোগী ছোট বেলা থেকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। গত কয়েকদিন থেকেই অভিযুক্ত হাসান ভুক্তভোগীর চারপাশে ঘোরাফেরা করছিলো। ঘটনার দিন বেলা ১১ টার দিকে সাংসারিক কাজে বাহিরে যায় ওই কিশোরীর মা।

সুযোগ বুঝে অভিযুক্ত হাসান বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী ওই কিশোরীকে যৌন নির্যাতন করেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় ভুক্তভোগীর চিৎকার শুনতে পায় তার মা।

তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর সাথে হাসানকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। এসময় দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ বিষয়টি নিয়ে অভিযুক্তকে ও পরিবারকে বকাঝকা করায়, অভিযুক্ত তার কয়েক স্বজনকে নিয়ে ভুক্তভোগী কিশোরীর মা ও ফুফুকে মারধর করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুর রউফ বলেন, ওই কিশোরীকে বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তার হিস্টোরি শোনার পরে, তাকে শারিরীক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মাকে ভর্তি দেয়া হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী কিশোরীর বাবা। অভিযোগের প্রেক্ষিতে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews