1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে মেসি ভক্তদের কান্ড, লঞ্চ ঘাটের পল্টুনের গায়ে আর্জেন্টাইন পতাকা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাউফলে মেসি ভক্তদের কান্ড, লঞ্চ ঘাটের পল্টুনের গায়ে আর্জেন্টাইন পতাকা!

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫২২ 0 বার সংবাদি দেখেছে

বিশ্ব কাপ ফুটবল খেলা উপলক্ষ্যে কয়েক সমর্থক এবার লঞ্চ ঘাটের পন্টুনের গায়ে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকা একেঁ তাক লাগিয়ে দিয়েছেন। ঢাকা-টু বাউফলের কালাইয়া নৌরুটের নিমদি লঞ্চ ঘাট পল্টুনে তারা এ পতাকা একেঁছেন।

নৌরুটের যাত্রীদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি নজর কাড়তে হাসান, তামিম ও সোহাগ নামের স্থানীয় তিন সমর্থক এই পতাকা একেঁছেন। এ কাজে তাদের তিন হাজার টাকা ব্যয় হয়েছে। টাকার চেয়ে তার মনের টানে নিজ হাতে এই পতাকা একে বেশী আনন্দ পেয়েছেন।

হাসান বলেন,‘ প্রিয় দলকে ভালোবাসি, তাই মন থেকে নিজ উদ্যোগে রং করেছি। সাথে সোহাগ ও তামিম ছিল। ভালোবাসা থেকে এত কিছু করা। প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। সে জন্যই এই কাজটি করা।’

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামের সব বয়সের মানুষ। কয়েকশ লোক প্রতিদিন এই নৌ রুটের চলাচল করেন।  বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আর্জেন্টাইন সমর্থকরা তাদের দলকে নানা ভাবে উপস্থান করলেও লঞ্চ ঘাট পল্টুনে পাতাকা আঁকার ঘটনাটি ছিল ব্যতিক্রম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews