1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাউফলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৬৭ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম মেলকার (৪৭) নামে এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।  রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শহিদুল ইসলাম উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের বাসিন্দা মো. আপতের আলী মেলকারের ছেলে।

গোপন খবরে শনিবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের বাউফল প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুয়াল তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,২০০২ সালের ২৩ ডিসেম্বর দিবাগত রাত নয়টার দিকে কথা কাটা-কাটির একপর্যায়ে মো. হারুন (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে শহিদুল ইসলাম। এ ঘটনায় হারুনের মা মোসা. মাফুজা বেগম বাদী হয়ে ২৪ ডিসেম্বর শহিদুলকে একমাত্র আসামি করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। বাউফল থানার মামলা নম্বর ২০। হারুনের বাবার নাম মো. মালেক মেলকার। হারুন ও শহিদুল চাঁদকাঠী গ্রামের একই বাড়ির বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,‘ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালত শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় শহিদুল পলাতক ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews