1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউল গান শুনতে গিয়ে লাশ হলেন নাসরীন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

বাউল গান শুনতে গিয়ে লাশ হলেন নাসরীন

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি // নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হাত-পা বাঁধা অবস্থায় নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাসরীন বাউল গানের আসরে গান শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে জালকুড়ি তালতলা ক্যানাল পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘নিহত ওই নারী বৃহস্পতিবার রাতে একটি বাউল গানের আসরে গান শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews