
নিজস্ব প্রতিবেদক // পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা খালিদ বিন ওয়ালিদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় বাকেরগঞ্জবাসী সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি খালিদ আপনাদের কারও সন্তান, কারও ভাই আবার কারও বন্ধু। সকলের সাথে আমার আত্মার সম্পর্ক আপনারাই আমার আপনজন। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন ও ধারণ করে মেহনতী মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতি থেকে কোন দিন কিছু পাওয়ার লোভ, লালসা বা বাসনা ছিল না এখনও নাই ভবিষ্যতেও থাকবে না। এলাকার উন্নয়নের কথা চিন্তা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন। আমিও আমার প্রিয় বাকেরগঞ্জ উপজেলাবাসীকে হতাশ করবো না। সবাই যেভাবে পাশে আছেন এভাবে পাশে থাকলে আমি নির্বাচন করবো। খালিদ বিন ওয়ালিদ আরও বলেন, নির্বাচনের আগে আমি এটা করবো ওটা করবো এমন কোন প্রতিশ্রুতি দিবো না। মুখে মধু আর অন্তরে বিষ রেখে চলার মতো মানুষ আমি না। আপনাদের চাওয়া পাওয়া শুধু কাজের মাধ্যমে প্রমাণ করে দিব। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করুন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।