1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১২ নেতাকর্মী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটের ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ১২ নেতাকর্মী আটক

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে খাউলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান ও উপজেলা সদরের নিজবাড়ি থেকে আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান।

এ ছাড়াও খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী আব্দুল গফফার কাজী এবং মোরেলগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন লাভলু দফাদারকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত থেকে বিশেষ অভিযানে বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট মডেল থানা থেকে ২, ফকিরার থানা থেকে ২, মোল্লাহাট থেকে ১, কচুয়া থানা থেক ২ জন, মোড়েলগঞ্জ থানা থেকে ৩ এবং মোংলা থানা থেকে ২ জনকে আটক করা হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুর রহমান ও কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছাড়াও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews